বিয়ে করলেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী, পাত্রী কে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিয়ে করলেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী, পাত্রী কে?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১২:২৯:৪৮ অপরাহ্ন

বিয়ে করলেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী, পাত্রী কে?

ছবি: সংগৃহীত


‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির বিয়ে হয় ২০২২ এ। গত বছরের (২০২৩) শুরুর দিকে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। রাখির পরে এবার ‘বিগ বস ১২’র প্রাক্তন প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল খান দুরানি।

বিয়ে করে ফের শিরোনামে এলেন রাখির প্রাক্তন স্বামী। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আদিল লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের কৃপায় আমরা একটি সাধারণ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি।’

তিনি আরও লেখেন, ‘আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

‘আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।’  এদিনের পোস্টে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার। সোমি খান ‘বিগ বস ১২’র অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।

২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। প্রথমে সেই খবর গোপন থাকলেও, পরে রাখি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক