ইফতারের পর যেসব অভ্যাসে বাড়ে স্বাস্থ্যঝুঁকি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ইফতারের পর যেসব অভ্যাসে বাড়ে স্বাস্থ্যঝুঁকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:৪১:০৬ অপরাহ্ন

ইফতারের পর যেসব অভ্যাসে বাড়ে স্বাস্থ্যঝুঁকি

ছবি: সংগৃহীত


রমজান মানেই ইফতার-সাহরিতে মুখরোচক বিভিন্ন খাবার খাওয়া নয় বরং আত্মিকভাবে নিজেকে পরিশুদ্ধ করা। সারা দিন রোজা রেখে দিনশেষে ইফতার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইফতারের পর শরীরে শক্তি ও কর্ম চঞ্চলতা বাড়ে। কিন্তু অনেকেই ভুল অভ্যাসের কারণে বিভিন্ন স্বাস্থ্য-ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন। সেক্ষেত্রে ইফতার পরবর্তী সময় সচেতনতামূলক কিছু পরামর্শ দিয়েছেন ইব্রাহিম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার খাদিজা।

ইফতারের সময় হালকা কিছু দিয়ে ইফতার করার পর পরিপূর্ণ খাবার গ্রহণ করাই  উত্তম। এতে শরীর সুস্থ ও ভালো থাকে। খেজুর বা খুরমা বা পানি দিয়ে ইফতার শুরু করতে পারেন। এ সময় বেশি খেলে ক্লান্তিবোধ, বদহজম, গ্যাস, পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা হতে পারে।

ইফতারের পরই অনেকেই চা পান করেন। আবার কেউ কেউ ধূমপান করতে ব্যস্ত হয়ে পড়েন। এই দুই অভ্যাসই ইফতারের পর স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। চায়ের টনিক এসিড খাদ্যনালীর স্বাভাবিক পিএইচকে পরিবর্তন ঘটিয়ে হজমে সমস্যা করে। আর ইফতারের পর ধূমপান করলে ধমনীতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা পর্যাপ্ত অক্সিজেন পরিবহনে বাধার সৃষ্টি করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

ইফতারের পরেই গোসল স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যেতে পারে। যা পাকস্থলীর সরবরাহকৃত রক্তের পরিমাণ কমিয়ে হজমে সমস্যা সৃষ্টি করে। ইফতারের পরেই অনেকেরই শোয়ার অভ্যাস রয়েছে। কেউ কেউ তো ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। এতে খাবার সঠিক ভাবে হজম হয় না। পরিপাকে ব্যাঘাত ঘটে।

রোজায় সকালের দিকে যোগব্যায়াম বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। তবে ইফতারের আগে-পরে ব্যায়াম করা একেবারেই উচিত নয়। যাদের হাঁটার অভ্যাস রয়েছে তারা  বিকালে না হেঁটে সকালে কিছুক্ষণ হাঁটতে পারেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ