রমজানে কোরআন খতমের সহজ পদ্ধতি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

রমজানে কোরআন খতমের সহজ পদ্ধতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ১২:১৯:৪৮ অপরাহ্ন

রমজানে কোরআন খতমের সহজ পদ্ধতি

ছবি: সংগৃহীত


কোরআন নাজিলের মাস রমজান। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,

شَهۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡهِ الۡقُرۡاٰنُ هُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الۡهُدٰی وَ الۡفُرۡقَانِ ۚ فَمَنۡ شَهِدَ مِنۡکُمُ الشَّهۡرَ فَلۡیَصُمۡهُ ؕ وَ مَنۡ کَانَ مَرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیۡدُ اللّٰهُ بِکُمُ الۡیُسۡرَ وَ لَا یُرِیۡدُ بِکُمُ الۡعُسۡرَ ۫ وَ لِتُکۡمِلُوا الۡعِدَّۃَ وَ لِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىکُمۡ وَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ  

রমজান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শোকর কর। (সূরা বাকারা, আয়াত, ১৮৫)

কোরআন নাজিলের মাস রমজানে রাসূলুল্লাহ সা. কোরআনচর্চার পরিমাণ বাড়িয়ে দিতেন। তিনি অধিক পরিমাণ তেলাওয়াত করতেন এবং ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত মসজিদে নববিতে সাহাবিদের কোরআন শিক্ষা দিতেন। প্রতি রমজানে রাসূলুল্লাহ সা. ও জিবরাইল আ. পরস্পরকে কোরআন শোনাতেন।

সহিহ বুখারিতে আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর এক বর্ণনায় এসেছে, রমজানের প্রতি রাতে জিবরাইল আ. ও রাসূল সা.-এর সঙ্গে দেখা করতেন। তারা পরস্পরকে কোরআন শোনাতেন।

আল্লামা ইবনে রজব রহ. বলেন— হাদিসটি প্রমাণ করে যে, রমজানে কোরআন শিক্ষা করা এবং তার জন্য একত্র হওয়া তথা কোরআন শিক্ষার আসর করা মুস্তাহাব। (লাতায়িফুল মায়ারিফ, রোজা অধ্যায়)

রমজানে অনেকেই কোরআন খতম করতে চান। তবে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে উঠে না। তার কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে সহজেই কোরআন খতম করা সম্ভব হবে—

>> খুব বেশি কাজের চাপ থাকলে এবং কোরআন নিয়ে দীর্ঘ সময় বসার সুযোগ না পেলে রমজানে প্রতিদিন একটি রুটিন তৈরি করে নিতে পারেন। রুটিন অনুযায়ী প্রত্যেক নামাজের পর চার পৃষ্ঠা করে কোরআন তিলাওয়াত করুন। এতে প্রতিদিন পাঁচ বার চার পৃষ্ঠা তিলাওয়াতের ফলে একদিনে এক পারা শেষ হবে। ফলে মাসের শেষে দেখা যাবে পুরো কোরআন এক খতম হয়ে গেছে।

>> এভাবে একাধিক খতম করতে চাইলে পাঁচ ওয়াক্ত নামাজের আগে ও পরে হিসেব অনুযায়ী পৃষ্ঠা ভাগ করে নিলে পুরো রমজানে একাধিকবার কোরআন দেওয়া সম্ভব।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ