রাখির বিরুদ্ধে মামলা করলেন সেই সমীর ওয়াংখেড়ে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

রাখির বিরুদ্ধে মামলা করলেন সেই সমীর ওয়াংখেড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ১১:২২:০৯ পূর্বাহ্ন

রাখির বিরুদ্ধে মামলা করলেন সেই সমীর ওয়াংখেড়ে

ছবি: সংগৃহীত


বলিউড বাদশাহ শাহরুখ খান পুত্র আরিয়ান খান কাণ্ডে আলোচিত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মুম্বাই অঞ্চলের প্রাক্তন পরিচালক সমীর ওয়াংখেড়ে এবার বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন  বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বাইয়ের দিনদোষী সিভিল কোর্টে মানহানির মামলা করেন আলোচিত এই কর্মকর্তা।

হিন্দুস্তান টামসের তথ্য অনুসারে, সমীরের বিরুদ্ধে টিভি চ্যানেলে বক্তব্য দেন রাখি। এজন্য ১১ লাখ রুপি ক্ষতিপূরণ চেয়ে রাখি ও তার আইনজীবী কাশিফ খানের বিরুদ্ধে মামলা করেছেন সমীর। পাশাপাশি তাকে নিয়ে যাতে রাখি সাওয়ান্ত কোনো মন্তব্য না করেন, আদালতের কাছে সেই নিষেধাজ্ঞাও চেয়েছেন সমীর।

মামলার নথির বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের ১৭ মার্চ একটি মারাঠি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেছিলেন, সমীর মিডিয়ার নজর কাড়তে বিভিন্ন তারকাদের টার্গেট করেছেন।

সমীর ওয়াংখেড়ের দাবি, রাখির এসব কথা মিথ্যা-বানোয়াট। তার এই মন্তব্যের কারণে মানসিক যন্ত্রণা ও হয়রানির শিকার হয়েছেন তিনি। যা তার মানসিক শান্তি নষ্ট করেছে। মানহানির জন্য ১০ লাখ রুপি এবং মানসিক যন্ত্রণার জন্য ১ লাখ রুপি, মোট ১১ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন সমীর।

কয়েক বছর আগে মাদক কাণ্ডে গ্রেপ্তার করা হয় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। কিন্তু তার বিরুদ্ধে আরিয়ানের মাদক মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি অর্থের বিনিময়ে সাক্ষী জোগাড়ের অভিযোগ পাওয়া যায়। এখানেই শেষ নয়, ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। যদিও সকল অভিযোগই অস্বীকার করেন সমীর। এসব বিষয় নিয়ে পরিচিত মুখ হয়ে উঠেন সমীর।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক