এবার হইচইতে জয়া ও পরী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

এবার হইচইতে জয়া ও পরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ১১:১৮:৩০ পূর্বাহ্ন

এবার হইচইতে জয়া ও পরী

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের সাম্প্রতিক পোস্টগুলো নিয়ে দর্শকের মাঝে বেশ আলোচনা চলছে। অবশেষে খোলাসা হলো সেসব রহস্য। দর্শকরা আগেই ধারণা করছিলেন নতুন কিছু আসছে! মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এসেছে সেই ঝলক।

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, পরীমণি, মেহজাবীন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে আসছে হইচইয়ের নতুন সিজন ‘গল্পের নতুন অধ্যায়’। ৯ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে হইচই দিয়েছে এই ঘোষণা। জানা গেছে, নতুন সিজনে আসছে ছয়টি সিরিজ। এগুলো নির্মাণ করবেন দেশের গুণী সব পরিচালকরা।

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও আশফাক নিপুণকে ফিরিয়ে আনার পাশাপাশি পরিচালক ভিকি জাহেদ, অনম বিশ্বাসও আছেন নির্মাতার তালিকায়। হইচই মিট ২০২৪ প্রসঙ্গে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘হইচই বাংলাদেশ ২০১৯ সালে ঢাকা মেট্রো সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর আমরা আরো ১৮টি সিরিজ রিলিজ করেছি, যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে।

একটি ব্র্যান্ড হিসেবে হইচইয়ের লক্ষ্য পৃথিবীজুড়ে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়া। দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। আমরা এ বছর ছয়টি কনটেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে।’তিনি জানান, আলোচিত অভিনেত্রী পরীমণির অভিষেক হচ্ছে ‘রঙিলা কিতাব’ সিরিজের মাধ্যমে। কিঙ্কর আহসানের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

গেল বছর বুকের ভেতর আগুন সিরিজ দিয়ে হইচইতে এসেছিলেন অপূর্ব। সিরিজটিতে তিনি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবার নতুন কেস নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিরিজটির নাম রাখা হয়েছে গোলাম মামুন।

ছয়টি সিরিজের মধ্যে দুটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর মধ্যে একটি নির্মাণ করছেন চঞ্চল চৌধুরীকে নিয়ে। নাম দিয়েছেন ‘রুমি’। এ ছাড়া ‘মিথ্যাবাদী’ নামে আরও একটি সিরিজ নির্মাণ করছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী। সর্বশেষ সিরিজটি নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। মোশাররফ করিমকে নিয়ে তার সিরিজের নাম ‘বোহেমিয়ান ঘোড়া’।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক