সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: রিজভী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ১২:৫৬:৫২ অপরাহ্ন

সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: রিজভী

ছবি: সংগৃহীত


‘ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে। 

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘ক্ষমতাসীন দলের এমপিদের সন্ত্রাসী বাহিনী দেশে নৈরাজ্যকর ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। কারণ তাদের সঙ্গে কোনো জনগণ নেই। তাদের কোনো জনগণের ভোটের প্রয়োজন হয় না।’

‘সন্ত্রাসনির্ভর সরকারের পরিণতি ভালো হবে না’ মন্তব্য করে রিজভী বলেন, ‘নাটোরের এমপি শিমুলের সন্ত্রাসী বাহিনীরা ফরহাদ আলী দেওয়ান শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তার ওপর গুলি চালিয়েছে। শাহীন জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি। সরকারবিরোধী আন্দোলন ও সংগ্রামে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। এ কারণেই ক্ষমতাসীন দলের নেতারা তার উপর ক্ষুদ্ধ। কিন্তু হত্যা করে, নিপীড়ন করে—সরকারের শেষ রক্ষা হবে না।’

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু