নারীরা রোজার কাফফারা আদায় করবেন যেভাবে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নারীরা রোজার কাফফারা আদায় করবেন যেভাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ১১:২৪:০৮ পূর্বাহ্ন

নারীরা রোজার কাফফারা আদায় করবেন যেভাবে

ছবি: সংগৃহীত


নির্ধারিত কিছু শর্ত ও রোকন আদায়ের মাধ্যমে রোজা সম্পন্ন করতে হয়। এসব শর্ত ও রোকন পাওয়া না গেলে রোজা ভেঙে যায় এবং তা বাতিল বলে গণ্য হয়। শরিয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। ইসলামী শরিয়তে রোজা ভঙ্গ করার প্রতিবিধান রাখলেও তার শত ভাগ ক্ষতিপূরণ সম্ভব নয়।

আবু হুরায়রা রা. বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘যে ব্যক্তি (শরিয়ত অনুমোদিত) কোনো কারণ ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে, তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না। যদিও সে জীবনভর রোজা রাখে। ’ (সুনানে তিরমিজি, হাদিস : ৭২৩)

কিছু কিছু কারণে রোজা ভাঙলে শুধু কাজা করতে হয়। আর কিছু কিছু কারণে রোজা ভাঙলে প্রতিবিধান হিসেবে কাজা ও কাফফারা (ক্ষতিপূরণ) উভয়টি আদায় করতে হয়। এমন কারণগুলো হলো স্ত্রী-সম্ভোগ ও ইচ্ছাকৃত পানাহার। কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করে অথবা পানাহার করে তবে তার রোজা ভেঙে যাবে। তার প্রতিবিধান হিসেবে ব্যক্তিকে রোজার কাজা ও কাফফারা করতে হবে।

রোজার কাফফারা হলো দুই মাস লাগাতার রোজা রাখা। আর দুই মাস রোজা রাখতে ব্যর্থ হলে ৬০ জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খানা খাওয়ানো অথবা ৬০ জন মিসকিনকে সদকায়ে ফিতর পরিমাণ গম, আটা, চাল ইত্যাদি অথবা সমপরিমাণ নগদ টাকা দিতে হবে। একজন মিসকিনকে ৬০ দিন দুই বেলা খাওয়ালেও কাফফারা আদায় হয়ে যাবে। (আলমগিরি ১/৩০৫, রদ্দুল মুহতার ৩/৩৯০)

কাফফারার রোজা এমন সময় শুরু করতে হবে যেন তার মধ্যে শাওয়ালের ১ তারিখ অথবা জিলহজের ১০ থেকে ১৩ তারিখ- এ দিনগুলো না আসে। কাফফারা আদায়ের দু’মাসের ভেতর উক্ত নিষিদ্ধ দিন পড়লে সে দিনগুলোতে রোজা রাখলেও কাফফারা আদায় হবে না; বরং এক্ষেত্রে পুনরায় নতুন করে লাগাতার দু’মাস রোজা রাখতে হবে।

আর নারীদের রোজার কাফফারা আদায়ের ক্ষেত্রে শুধু হায়েজের দিনগুলো বাদ দিয়ে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে। অর্থাৎ লাগাতার রোজা রাখার সময় যদি তাদের হায়েজ চলে আসে তাহলে হায়েজের দিনগুলো রোজা রাখবে না। এক্ষেত্রে হায়েজের দিনগুলো রোজা না রাখার কারণে তাদের ধারাবাহিকতা ভঙ্গ হবে না।

হাদিস শরিফে এসেছে, আমের রহ. নারীদের কাফফারার রোজার ব্যাপারে বলেছেন— তারা এ অবস্থায় বাকি রোজাগুলো এর উপর ভিত্তি করবে। আর হায়েজের দিনগুলোর রোজা অন্য দিন কাজা করে নিবে। (কিতাবুল আছার লি আবু ইউসুফ, হাদিস: ৭৯৮) তবে হায়েজ ছাড়া অন্য কারণে রোজা না রাখলে তার কাফফারা ভেঙ্গে যাবে। নতুন করে আবার লাগাতার দুইমাস রোজা রাখতে হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ