শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০৪:৪২:২৪ পূর্বাহ্ন

 শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ছবি সংগৃহীত


দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ই-মেইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

অধিদপ্তরের পলিসি ও অপারেশন উইংয়ের পরিচালক মনীস চাকমা সই করা চিঠিতে বলা হয়, ৩০ জুন পর্যন্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য প্রয়োজন। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ই-মেইলে ([email protected]) নির্ধারিত ছক মোতাবেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনুমোদিত, কর্মরত ও শূন্য পদে তথ্য পাঠানোর জন্য বলা হলো।

জানা গেছে, নির্দিষ্ট ছকে উপজেলার নাম উল্লেখ করে সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমোদিত পদ, ৬৫ শতাংশ হিসেবে পদোন্নতি যোগ্য পদ, পদোন্নতি পাওয়া কর্মরত শিক্ষকের সংখ্যা, চলতি দায়িত্বে কর্মরত শিক্ষকের সংখ্যা, পদোন্নতি যোগ্য শূন্য পদের সংখ্যা, ৩৫ শতাংশ হিসেবে সরকারি নিয়োগ যোগ্য মোট পদ সংখ্যা, সরাসরি নিয়োগ যোগ্য শূন্য পদের সংখ্যা, মোট শূন্য পদের সংখ্যা ও মামলাজনিত সংরক্ষিত পদের সংখ্যা অন্তর্ভুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

অপর এক ছকে উপজেলার নাম উল্লেখ করে প্রাক-প্রাথমিকসহ সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা, কর্মরত পদ সংখ্যা ও চলতি দায়িত্বসহ সহকারী শিক্ষকের শূন্য পদের সংখ্যা লিপিবদ্ধ করে ই-মেইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এসব তথ্য পাঠাতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক