মডেল ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ AM

মডেল ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ১০:৫৯:১৭ AM

মডেল ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত


ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। তার বয়স হয়েছিল ২৩ বছর। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও ছিলেন তিনি।এ ঘটনায় হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন ল্যান্ডি। এসময় মাস্ক পরা দুই বন্দুকধারী ভেতরে প্রবেশ করে ল্যান্ডিকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। রেস্তোরাঁ থেকে অক্টোপাস ডিশ খাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ল্যান্ডি। মনে করা হচ্ছে, এই ছবি দেখেই তার লোকেশন জানতে পেরে যায় আততায়ীরা।

ধারণা করা হচ্ছে, কুখ্যাত মাদক কারবারি লিয়েন্দ্রো নোরেরোর সঙ্গে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন ল্যান্ডি। দুজনের প্রেমের গুজবও শোনা গিয়েছিল। গত বছর লিয়েন্দ্রো ও তার অ্যাকাউন্ট্যান্টের একটি কথোপকথন ফাঁস হয়েছিল। যেখানে মাদক কারবারিকে বলতে শোনা গিয়েছিল, তার স্ত্রী যদি ল্যান্ডির সম্পর্কে জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, বছর খানেক আগে ইকুয়েডরের জেলে লিয়েন্দ্রোর মৃত্যু হয়। শোনা গিয়েছিল, জেলের দাঙ্গার সময় গুরুতর আহত হয় সে। তার জেরেই মৃত্যু। এবার প্রাণ হারালেন ল্যান্ডি।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী