অনুরাধার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইেলন আসিফ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

অনুরাধার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইেলন আসিফ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৫:২৪:৪৫ পূর্বাহ্ন

অনুরাধার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইেলন আসিফ


 বলিউডের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। নতুন খবর হলো, এবার এই শিল্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।

বিষয়টি তিনি সোমবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন।

এক স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘মুম্বাই সফরে গিয়ে শ্রদ্ধেয় কিংবদন্তি অনুরাধা পাড়োয়াল ম্যাডামের সাথে ডুয়েট গানটির ভয়েস দিয়েছি। উনার ভয়েস আগেই নেয়া হয়েছে। শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়ের গীতিকবিতায় সুর/ সঙ্গীত করেছেন রাজা কাশেফ (ইংল্যান্ড)। হলফ করে বলতে পারি, একটি সমৃদ্ধ বাংলা গান আসছে। অনুরাধা ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা উনার গায়কী এবং আতিথেয়তার জন্য। ’

তিনি আরও লেখেন, ‘আসছে ১৫ মে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে একটি জাঁকজমক প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে ‘চিরদিনের জীবনসঙ্গিনী’ গানটি প্রকাশ করা হবে। অনুরাধা ম্যাডামসহ আমি সেখানে থাকব আশা করছি।’

এলএইচ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক