আবার কার ‘প্রেমে’ পড়লেন পরী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ AM

আবার কার ‘প্রেমে’ পড়লেন পরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:২৬:৫৩ AM

আবার কার ‘প্রেমে’ পড়লেন পরী

ছবি: সংগৃহীত


ঢালিউড নায়িকা পরীমণি বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আঁচ পাওয়া যায় ফেসবুকের পাতায়।

সম্প্রতি ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে যেন বেশ রোমান্টিকভাবেই মেলে ধরছেন পরী। কখনো ফুলের রাজ্যে দুলে উঠছেন। আবার কখনো নিচ্ছেন কাশফুলের নরম ছোঁয়া। সেই সঙ্গে পোস্টের ক্যাপশন হিসেবে ব্যবহার করছেন যে কবিতা বা গানের লাইন, তা যেন নতুন কারও জীবনে আসারই আভাস দিচ্ছে।

গত শনিবারের পরীর একটি পোস্টের ক্যাপশন ছিল নচিকেতার গানের লাইন— ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি/ তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/ তুমি আসবে বলেই।’

আর সোমবারে নতুন পোস্টে দেখা গেলো কারি আমির উদ্দিনের লেখা বাংলাদেশের একটি লোকগান। লেখা হয়েছে, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…।

গত কয়েকদিনে ফেসবুকে একাধিক এসব পোস্ট দেখেই নেটিজেনরা ভাবছেন, নতুন কেউ এসেছেন পরীমণির জীবনে। যদিও নতুন প্রেম বা কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এই অভিনেত্রী। ২০২১ সালের অক্টোবর মাসে ‘গুণিন’ ছবির শুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজ আর পরীমণি।

তারপর কদিনের আলাপের পর গোপনে বিয়ে। ২০২২ সালের জানুয়ারিতে গোপন বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর, সামনে আনেন দুটোই। কিন্তু ২০২৩ আসার আগেই ছেদ পড়ে সে দাম্পত্যে।

সামনে পরীমণিকে দেখা যাবে টালিউডের সিনেমাতে। সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারের সঙ্গে তিনি অভিনয় করছেন দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলু বকশি’ সিনেমায়। 

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী