রিজার্ভ কমে ১৯.৮৩ বিলিয়ন ডলার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

রিজার্ভ কমে ১৯.৮৩ বিলিয়ন ডলার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৯:১০:৩৬ পূর্বাহ্ন

রিজার্ভ কমে ১৯.৮৩ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত


বাংলাদেশের রিজার্ভ ১৩৩ মিলিয়ন ডলার কমে ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এ রিজার্ভ কমেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের বুধবারের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস ধরে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে আছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী বৈদেশিক মুদ্রার এই হিসাব করা হয়েছে।

এদিকে রিজার্ভ না বাড়ায় আইএমএফ ঋণের চতুর্থ কিস্তিতে বাংলাদেশের জন্য নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক