কারিনাকে হাইকোর্টের নোটিশ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ AM

কারিনাকে হাইকোর্টের নোটিশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৫:২২:৩৬ AM

কারিনাকে হাইকোর্টের নোটিশ


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান শুরু থেকেই সবার ভালোবাসা নিয়ে কাজ করছেন। কিছুদিন আগে ভারতে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে সুখবর দিয়েছিলেন। এই সুখবরের মাঝেই তিনি হাইকোর্ট থেকে নোটিশ পেয়েছেন।

ভারতের একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে অভিনেত্রী কারিনা কপুর খানকে নোটিশ দেয়া হয়েছে। অভিনেত্রীর বইয়ে বাইবেল শব্দের ব্যবহার নিয়ে নোটিশ জারি করা হয়েছে। 'কারিনা কাপুর খান'-এর প্রেগন্যান্সি বাইবেল: দ্য আল্টিমেট ম্যানুয়াল ফর মমস-টু-বি' নামের বইটির কারণেই তার নাম উঠে এসেছে এই মামলায়। ধর্মীয় ভাবাবেগের আঘাত আনা হয়েছে বলেও দাবি করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

অভিনেত্রী কারিনা কাপুর তার বই 'প্রেগন্যান্সি বাইবেল' নিয়ে বিতর্কে জড়িয়েছেন। হাইকোর্ট অভিনেত্রীর কাছে জবাব চেয়েছে এবং এ বিষয়ে নোটিশও দিয়েছে তাকে।

তার বইতে 'বাইবেল' শব্দটি যুক্ত করা নিয়ে আপত্তির জন্ম দিয়েছে। অভিযোগকারী বলেছেন, বইটিতে বাইবেল শব্দটি যোগ করায় খ্রিস্টান ধর্মের মানুষদের আঘাত করা হয়েছে। বাইবেল খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ। তাই খ্রিস্টান ধর্মের লোকেরা আঘাত পেয়েছেন এই ঘটনায়।

জানা যায়, এর আগেও খ্রিস্টান ধর্মের মানুষদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এই আবেদনে কারিনাসহ অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে। একইসঙ্গে এখন প্রাথমিক শুনানি শেষে নোটিশ দিয়েছে হাইকোর্ট। ২০২১ সালে, কারিনা কাপুর করণ জোহরের সঙ্গে তার বই 'প্রেগন্যান্সি বাইবেল' লঞ্চ করেছিলেন। সেই 'প্রেগন্যান্সি বাইবেল' বইটি নিয়ে এখন বিতর্কের জন্ম দিয়েছে।

আগামী ১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ক্রিস্টোফার অ্যান্থনি নামে একজন আদালতে আবেদন করেছেন।

২০০০ সালে ‘রিফিউজি’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী ‘অশোকা’ এবং মেলোড্রামাধর্মী ব্লকব্লাস্টার ‘কাভি খুশি কাভি গাম’ চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী