হিন্দি সিরিয়ালে কলকাতার দেবচন্দ্রিমা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ AM

হিন্দি সিরিয়ালে কলকাতার দেবচন্দ্রিমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৩:৫৪:২৫ AM

হিন্দি সিরিয়ালে কলকাতার দেবচন্দ্রিমা


কলকাতার টিভি পর্দায় জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে এই জনপ্রিয় অভিনেত্রীকে এবার কলকাতার সিরিয়ালে নয়, দেখা যাবে হিন্দি সিরিয়ালে।

চলতি মাসেই দেবচন্দ্রিমাকে দর্শক একটি হিন্দি সিরিয়ালে দেখতে পাবেন। তার অভিনীত হিন্দি সিরিয়ালের নাম ‘সুহাগন চুড়েল’।

জানা গেছে, এ সিরিয়ালেই দেবচন্দ্রিমা টেক্কা দেবেন মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মাকে। এরইমধ্যে নেটদুনিয়ায় রিলিজ পেয়েছে নতুন এ সিরিয়ালের প্রমো।

মাত্র ৪৫ সেকেন্ডের প্রমোতে দেখা যাচ্ছে, স্বামীর প্রতি স্ত্রীর পবিত্র ভালোবাসা নিয়ে দেবচন্দ্রিমা লড়াই করবেন অশরীরী ডাইনি নিয়ার সঙ্গে। এ দুইয়ের লড়াইয়ের ফলাফল কী হতে চলেছে তা জানতে হলে দর্শকদের দেখতে হবে হিন্দি এ সিরিয়ালটি। 

ভারতীয় টিভি চ্যানেল কালারস-এ প্রতি সোমবার থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রচারিত হবে সিরিয়ালটি। আগামী ২৭ মে থেকে নিয়মিত প্রচারিত হবে ‘সুহাগন চুড়েল’।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী