কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রূপের দ্যুতি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রূপের দ্যুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৭:২২:৩৮ পূর্বাহ্ন

কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রূপের দ্যুতি

ছবি: সংগৃহীত


সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় এবং কান চলচ্চিত্র উৎসব যেন একে অন্যের পূরিপূক হয়ে গেছে। কান উৎসব শুরু হলেই বিশেষ করে উপমহাদেশের ঐশ্বরিয়া ভক্তরা তার রূপের ঝলক দেখার জন্য অপেক্ষা করেন।

বরাবরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে রূপের দ্যুতি ছড়িয়ে অনুরাগীদের মুগ্ধ করলেন ঐশ্বরিয়া। পঞ্চাশ পেরিয়েও কানের লাল গালিচায় নিজের সৌন্দর্যের মাহাত্ম্য আরও একবার ঘোষণা করলেন বলিউডের খ্যাতিমান এ নায়িকা।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় রূপের আভা ছড়ালেন ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই ছুটেছেন রেড কার্পেটে। এসময় তার পরনে ছিল ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা কালো গাউন।

বলিউড নায়িকা ঐশ্বরিয়ার সঙ্গের কান চলচ্চিত্র উৎসবের সম্পর্কটা সুগভীর ও দীর্ঘ সময়ের। তিনি ২০ বছরের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাক ছিল সবার কাছে আকর্ষণের বিষয়।

ঐশ্বরিয়া রেড কার্পেটে হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কাড়ল সবার। কালো গাউনের সঙ্গে তার ক্যাটস আইলাইনার এবং বোল্ড লিপ ছিল মানানসই। সোনালি স্টেটমেন্ট দুলও মুগ্ধ করেছে অনুরাগীদের। গাউনের টেইল (লেজ) জুড়ে সোনালি ফুল যেন বাড়িতি সৌন্দর্য সৃষ্টি করেছে।

ঐশ্বরিয়ার পোশাকে অন্যমাত্রা যোগ করেছে তার সাদা রঙা ফোলা স্লিভস। কম্পিটিশন সেকশনের ছবি মেগালোপলিশের স্ক্রিনিংয়ে ঐশ্বরিয়াকে দেখা গেছে। মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে উপস্থিত হয়েছেন তিনি। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখে অনেকেই অবাক হয়েছিলেন।


এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক