৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৮:০১:২৭ পূর্বাহ্ন

৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

ছবি: সংগৃহীত


৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ফলাফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এই বিসিএসে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়।

এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। তাঁদের মৌখিক পরীক্ষা শেষ হয় গত ২৬ জুন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক