সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক, জঙ্গী-সন্ত্রাস, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনসহ আইন শৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মে) দুপুরে জগন্নাথপুর থানার আয়োজনে উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খাঁনের সভাপতিত্বে ও বিট কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিট পুলিশিং কার্যক্রম। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হচ্ছে। ফলে পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
এসময় সমাজসেবক আবুল খায়ের, আকিল আলী, ছাদ মিয়া, ইউপি সদস্য আলা উদ্দিন, ফজলু মিয়া, শাহজনা বেগম, মরনী রাণী রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলএইচ




