বিমানের তিন পরিচালকের দপ্তর বদল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিমানের তিন পরিচালকের দপ্তর বদল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৫:৫৬:২২ অপরাহ্ন

বিমানের তিন পরিচালকের দপ্তর বদল

সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচালকের দপ্তরে রদবদল করা হয়েছে। একই সঙ্গে একজন প্রধান প্রকৌশলীকে পরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের এক অফিস আদেশে এ রদবদল করা হয়। আজ বুধবার এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ অনুযায়ী, প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এয়ার কমডোর মো. মঞ্জুর-ই-আলমকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক এম. মাসুদুর রহমানকে প্রোকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক করা হয়েছে। প্রোকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমকে পরিচালক (কার্গো) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি কার্গো বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামানকে নিজ দায়িত্বের পাশাপাশি প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বিভাগের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাও তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অর্পণ করা হয়েছে।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের মহাব্যবস্থাপক এ এইচ এম শাকিলুর বারী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। বিমানের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বিভাগের দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে বলেআদেশে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন