অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ AM

অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৭:২০:১৬ AM

অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর

ছবি: সংগৃহীত


অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘সিংঘম’-এর শুটিং করেছেন দীপিকা। এবার নাগরিক দায়িত্ব পালনে লোকসভা নির্বাচনে বর রণবীরের হাত ধরে মুম্বাইতে ভোট দিতে দেখা গিয়েছে এ তারকা দম্পতিকে। সোমবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সাদা ওভার সাইজ শার্ট আর ঢেলে-ঢালা পোশাকে স্পষ্ট দেখা যাচ্ছে দীপিকার বেবি বাম্প।

সেখানে এক ভক্ত লিখেছেন, ‘কোথায় গেল সেইসব লোকজন যারা বলছিল দীপিকা নাকি নিজে প্রেগন্যান্ট নয়’। আরেকজন লিখেন, ‘আদর্শ দম্পতি, কারুর নজর না লাগে’। ভোট দিয়ে বের হওয়ার সময় নিজের বেবি বাম্পে আলতো করে হাত রাখতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

রণবীর বরাবরই দীপিকার সবচেয়ে বড় চিয়ার লিডার। বউয়ের রূপে নয়, তার সাফল্যেও মুগ্ধ থাকেন রণবীর। দীপিকাকে মিসেস রাণবীর সিং বলায় স্বচ্ছন্দ নন তিনি বরং, নিজেকে মিস্টার দীপিকা পাড়ুকোন বলে থাকেন।

সদ্যই ডেডলাইনের গ্লোবাল ডিসরাপ্টারস ২০২৪ তালিকায় প্রথম ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন দীপিকা। বউয়ের সেই সাফল্যের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দীপিকার নতুন নামকরণ করেছেন। আজকাল বউকে ‘বাচ্চার মা’ বলে ডাকা শুরু করেছেন।

উল্লেখ্য, দীপিকাকে আগামীতে দেখা যাবে প্রভাসের সঙ্গে ‘২৮৯৮ এডি’তে ও 'সিংঘম এগেইন' ছবিতে। অন্যদিকে 'সিংঘম এগেইন'-এ অভিনয় করবেন রণবীর সিং। এর পাশাপাশি ‘ডন থ্রি’তে থাকছেন রণবীর।


এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী