সোশ্যাল মিডিয়া থেকে ‘বিদায়’ নিল জনপ্রিয় ভ্লগার সিরাজ ও মুসকান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ AM

সোশ্যাল মিডিয়া থেকে ‘বিদায়’ নিল জনপ্রিয় ভ্লগার সিরাজ ও মুসকান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৪:২৬:৩৪ AM

সোশ্যাল মিডিয়া থেকে ‘বিদায়’ নিল জনপ্রিয় ভ্লগার সিরাজ ও মুসকান


খুব অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে পাকিস্তানের মোহাম্মাদ সিরাজ। বয়স সাত কি আট! ভ্লগিংয়ে সব সময় তার সঙ্গে থাকে ছোট্ট বোন মুসকান। তবে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আপাতত ভ্লগিং ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে সিরাজ জানিয়েছেন, তাদের আপাতত নতুন ভিডিওতে দেখা যাবে না। এ সময়ও তার সঙ্গেই ছিল ছোট বোন মুসকান।

সিরাজের ইউটিউব চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ভ্লগ। ভিডিও কন্টেন্ট শুরু করার মাত্র চার মাসেই চ্যানেলটির সাবস্ক্রাইবার ছাড়ায় ১৬ লাখ।

সহজ সরল ভাষায় গ্রাম ঘুরে ঘুরে নিজের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কনটেন্টের মূল বিষয়। সঙ্গে থাকত বোন মুসকানকে নিয়ে খুনসুটি। আর এ কারণে পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে উঠে সিরাজ ও মুসকান।

সম্প্রতি সিরাজ প্রকাশ করেছেন শেষ ভিডিও। সেখানে সে বলে, বাবা চান, আপাতত আমি ভ্লগিং নয়, পড়ালেখা নিয়ে মনোযোগী হই। তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভ্লগিং ছেড়ে দিচ্ছি। তবে বড় হয়ে কোনও এক সময় আবারও সবার মাঝে ফিরে আসব। 

সোশ্যাল মিডিয়ায় সিরাজের যাত্রা শুরু হয় ২০২২ সালে। সফল হতেও বেশি সময় নেননি তিনি। জনপ্রিয়তার কারণে তাকে বাসভবনেও ডেকে নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

এদিকে সিরাজের ভ্লগিং ছেড়ে দেয়ার ঘোষণায় মন খারাপ হয়েছে তার ভক্তদের। আবার অনেকেই নতুন সিদ্ধান্তের জন্য শুভ কামনা জানিয়েছেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী