এখনো যেসব প্রেক্ষাগৃহে চলছে জায়েদ খানের সিনেমা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ AM

এখনো যেসব প্রেক্ষাগৃহে চলছে জায়েদ খানের সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৪:৩১:৫৫ AM

এখনো যেসব প্রেক্ষাগৃহে চলছে জায়েদ খানের সিনেমা


দীর্ঘ ১২ বছর পর এবার ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়ক জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। জানা গেছে, এটি ৭ম সাপ্তাহে এসেও চলছে দেশের ২টি প্রেক্ষাগৃহে। এ প্রেক্ষাগৃহ ২টি হচ্ছে, নারায়ণগঞ্জের ফতুল্লার ‘বনানী’ এবং বরিশালের ‘অভিরুচী’।

সিনেমাটি নিয়ে জায়েদ খান বলেন, অনেক বিরতির পর আমার এ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেয়েছে। আমি প্রত্যাশার চেয়েও বেশি দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সবার এমন ভালোবাসা আমার ক্যারিয়ারের জন্য বিশাল অনুপ্রেরণা। আমি আশা করছি সিনেমাপ্রেমীদের কাছ থেকে আরও সাড়া পাব। দর্শকরা এটি আগ্রহ ভরে দেখছেন জেনে আমার ভীষণ ভালোলাগছে।

জায়েদ খান আরও বলেন, আমি আমার ভক্ত-অনুরাগীদের বলব, ‘আপনারা যারা এখনো সিনেমাটি দেখেননি তারা সময় করে হলে গিয়ে সিনেমাটি দেখবেন। এতে আপনারা নতুন এক জায়েদ খানকে দেখতে পাবেন। আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি। সিনেমাটি দেখার পর সবাই প্রশংসায় করছে।

জাহিদ হোসেন পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম।

‘সোনার চর’ সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী