কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ AM

কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৪:৪০:২৫ AM

কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়


ঢাকার মাটিতে পা রেখেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। শুক্রবার (২৪ মে) ঢাকায় পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা। ঢাকায় পৌঁছানোর আগে বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই বুরাক জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে।

এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। 

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন তিনি। ঢাকায় রয়েছে তার অনেক ভক্ত। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন। 

৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। বুরাকের এক বোন আছে, তার নাম বুরসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী