অসুস্থ হয়ে হাসপাতালে পূজা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ AM

অসুস্থ হয়ে হাসপাতালে পূজা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৪:১৪:১৬ AM

অসুস্থ হয়ে হাসপাতালে পূজা


কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে দেব-জিৎ-এর নায়িকাকে।

বেশ কয়েকদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

টাইমস নাও-কে পূজা বলেন, ‘শুরুতে জ্বর ছিল। খুব ক্লান্তও হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ ধরা পড়েছে পূজার। তিনি ভালোভাবে কথাও বলতে পারছেন না। খাবারও খেতে পারছেন না ঠিকমতো। স্যালাইন চলছে নায়িকার।

পূজা জানিয়েছেন, হাসপাতালে পাশে রয়েছেন তার স্বামী কুণাল। কুণাল ছাড়া তাকে দেখভালের আর কেউ নেই পাশে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। চিকিৎসক জানিয়েছেন সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। 

হিন্দি টেলিভিশনেও কাজ করেছেন পূজা। তবে কলকাতার সিনেমায় কাজ করে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। কিছুদিন আগে রাজা চন্দের পরিচালনায় প্রসেনজিতের নায়িকা হিসেবেও একটি ছবির কাজ শেষ করেছেন। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী