সিলেটে পেঁয়াজের কেজি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ PM

সিলেটে পেঁয়াজের কেজি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০২:৩২:৪৮ AM

সিলেটে পেঁয়াজের কেজি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে

পেঁয়াজ


পেঁয়াজের ঝাঁঝ কমেছে। রোববার সকালে খোঁজ নিয়ে জানা গেছে, খুঁচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। শনিবার থেকেই এই দামে পেঁয়াজ মিলছে সিলেটের প্রায় সর্বত্র।

বাংলাদেশে পেঁয়াজ মাঝে মাঝেই  ম্যাজিক দেখায়। ৩০/৩৫ টকা কেজির এ মশলাটি হঠাৎ করেই দাম বাড়তে বাড়তে চলে যায় সাধারণ মানুষের নাগালের বাইরে।

এবারও তাই হয়েছে। ঈদুল ফিতরের সময় যখন প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০/৩৫ টাকা, ঈদের পরপরই তার দাম বাড়তে থাকে হু হু করে।৪০/৪৫ থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় তা নাগালের বাইরেই চলে যাচ্ছিল। চোখ রাঙাচ্ছিল বছর দু’য়েক আগের ভয়ংকর স্মৃতি, যখন প্রতিকেজি পেঁয়াজের দাম ৩ থেকে সাড়ে ৩শ’ টাকায় চলে গিয়েছিল

এবার অবশ্য দেরিতে হলেও সরকারের টনক নড়েছে। খুঁচরা বাজারে দাম যখন ১০০ টাকায় পৌঁছায়,  ঠিক তখনই সরকার উদ্যোগ নেন আমদানির। এরপরই কমতে শুরু করে পেঁয়াজের ঝাঁঝ।চ

জানা গেছে, প্রতিবেশি ভারত থেকে সরকার প্রায় ৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এরমধ্যে কিছু পেঁয়াজ দেশের ভেতর প্রবেশ করায় আস্তে আস্তে দাম কমতে শুরু করে।

দু’একদিনের মধ্যে ৩০/৩৫ টাকায় দাম নেমে আসবে বলেও সংশ্লিষ্টরা আশাবাদী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির