কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৭ PM

কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ১০:১২:৫১ AM

কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা

ছবি: সংগৃহীত


অনেক নারীই হয়তো লম্বা পুরুষদেরকে জীবনসঙ্গী হিসেবে প্রত্যাশা করেন। তবে বিভিন্ন সমীক্ষা ও গবেষণার তথ্য বলছে, লম্বা নয় বরং কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা হন। এমনকি কম উচ্চতার পুরুষের বিয়েও টেকে বেশিদিন। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার নাকি কম, এমনটিই জানাচ্ছে এক গবেষণা।

১৯৮৬-২০১১ সাল পর্যন্ত করা এক সমীক্ষায় গবেষকরা দেখার চেষ্টা করেছেন যে, উচ্চতা অনুযায়ী বিবাহবিচ্ছেদের ঝুঁকি কাদের মধ্যে বেশি।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানীদের মতে, বিগত বছরগুলোতে করা সমীক্ষার তথ্য অনুযায়ী জানা যায় গড় উচ্চতা ও লম্বা পুরুষদের তুলনায় খাটো পুরুষরা দেরিতে বিয়ে করেন ও তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঝুঁকি ৩২ শতাংশ কম!

এছাড়া কম উচ্চতার পুরুষরা জীবনসঙ্গী হিসেবেও সেরা হন। গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষদের উচ্চতা কম তারা লম্বাদের তুলনায় বেশি সংসারের কাজ করেন। সমীক্ষার তথ্যমতে, তারা প্রতি সপ্তাহে প্রায় ৮ ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ করেন।

আবার তারা লম্বা পুরুষের তুলনায় আয়ও বেশি করেন। সমীক্ষা বলছে, কম উচ্চতার পুরুষদের ৭৮ শতাংশই তাদের প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি উপার্জন করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী