ইসরায়েলের হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ PM

ইসরায়েলের হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ১০:২০:০৭ AM

ইসরায়েলের হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত

ছবি: সংগৃহিত


ইসরায়েল বাহিনী রাতের আঁধারে সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে। এতে সিরিয়ার চার সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছেন। তাছাড়া গভীর রাতে চালানো এই হামলায় দামেস্কে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে বলেও সোমবার (৭ আগস্ট) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দামেস্কের আশপাশে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সেনা নিহত ও চারজন আহত হয়েছেন বলে সোমবার সকালে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে বেশ কিছু বস্তুগত ক্ষতি হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

সিরিয়ার সামরিক জানায়, ‘সোমবার গভীর রাত ২টা ২০ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশপথে আগ্রাসন চালায় ইসরায়েল। ওই হামলায় দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দেয় এবং কয়েকটি গুলি করে ভূপাতিত করে বলেও সামরিক ওই সূত্রটি দাবি করেছে।

অবশ্য কোনও নির্দিষ্ট ব্যক্তি বা অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

এস.ডি



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের