গলায় সাপ জড়িয়ে ঘুরছেন সৃজিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ AM

গলায় সাপ জড়িয়ে ঘুরছেন সৃজিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১০:৫৬:২২ AM

গলায় সাপ জড়িয়ে ঘুরছেন সৃজিত

ছবি: সংগৃহীত


মাসখানেক আগেই নিজের বাড়িতে একটি অজগরের বাচ্চা নিয়ে এসেছিলেন ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। এই পরিচালকের শখ ছিল, তিনি কখনো একটি সাপ পুষবেন।

সেই শখ পূরণেই আফ্রিকান অজগরটি নিজের বাড়িতে নিয়ে আসেন সৃজিত। পোষ্য এই সাপটির নাম রাখেন ‘উলুপি’। পরিচালক জানান,  সকল নিয়ম কানুন মেনে ও কাগজপত্র দেখিয়েই সে অজগরটি বাড়িতে নিয়ে এসেছেন।

সৃজিতের সেই ‘উলুপি’ বেড়ে উঠছে। সম্প্রতি নিজের পোষ্য পাইথনকে গলায় জড়িয়ে একটি ছবি তুলেছেন তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন।  ইনস্টাগ্রামে অজগর গলায় জড়িয়ে ছবি পোস্ট করে এই নির্মাতা লিখেছেন, ‘মাই এলডেস্ট নাগিন’, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমার বড় সাপ’।

সাপের সঙ্গে সৃজিতের সেই ছবি দেখে ভক্তরাও আতঁকে ওঠেন। কেউ লেখেন, ‘সৃজিত বেশ সাহসী।’ কারো মন্তব্য, ‘সবকিছু রেখে শেষমেষ সাপ পুষতে হলো?’

এদিকে অনেকেই আবার ভয় পেয়ে বলেছেন, সৃজিতের বাড়িতে আর ভবিষ্যতে পা রাখবেন না। যাদের জবাবে এই নির্মাতা লিখেছেন, ‘এই জাতের অজগর খুব শান্ত প্রকৃতির হয়। মানুষের থেকে বেশি বিশ্বাসযোগ্য।’

এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্রসহ কয়েক মাস আগেই পাইথনকে নিজের বাড়িতে স্বাগত জানিয়েছে তিনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী