বানিয়াচংয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ১১:৩৭:২৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


বানিয়াচংয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়া মুগুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

 বানিয়াচংয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লাখাই উপজেলার তাজুল ইসলামের ছেলে মো.নজরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.নাজমুল হাসান। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে বানিয়াচং থানার একদল পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান জানান, পরিবেশ বিনষ্টকারী ড্রেজার মেশিন দিয়ে যারাই বালু উত্তোলন করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ