বাতাসে উড়ে যায় পূজার স্কার্ট, জ্ঞান হারায় স্পট বয়!
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ AM

বাতাসে উড়ে যায় পূজার স্কার্ট, জ্ঞান হারায় স্পট বয়!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৭:০৩:৫৪ AM

বাতাসে উড়ে যায় পূজার স্কার্ট, জ্ঞান হারায় স্পট বয়!

ছবি: সংগৃহীত


 নব্বই দশকের সুপারহিট সিনেমা ‘জো জিতা ওহি সিকান্দার’। মনসুর খান নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন আমির খান। এছাড়াও ছিলেন অভিনেত্রী পূজা বেদি।এই সিনেমার একাধিক গান এখনও শ্রোতাদের কণ্ঠে শোনা যায়। বিশেষ করে ‘পেহেলা নেশা’ গানটির জনপ্রিয়তা গত দুই যুগেও কমেনি। তবে এই গানের শুটিং করতে গিয়ে শুটিংসেটে ঘটেছিল মজার এক ঘটনা।

যা নিয়ে সৃষ্টি হয়েছিল বিড়ম্বনা। এমনকি গানের শুটিংয়ের সময় একজন শুটিং বয় জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেই স্মৃতিচারণ করেছেন বলিউড নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খান।

‘পেহেলা নেশা’ শিরোনামের গানের ১ মিনিট ২৫ সেকেন্ড সময়ে পূজার একটি দৃশ্য রয়েছে। এ দৃশ্যে দেখা যায়, গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন পূজা বেদি। তার পরনে লাল রঙের স্কার্ট। এই দৃশ্যের শুটিংয়ের সময়ে তৈরি হয় জটিলতা।

রেডিও নাশাকে দেওয়া সাক্ষাৎকারে ফারাহ খান বলেন, ‘মেরিলিন মনরো স্টাইলে পূজা বেদির শুটটি করার পরিকল্পনা আমার ছিল। পূজাকে বলেছিলাম, যখন ফ্যান বন্ধ করা হবে, তখন তুমি তোমার স্কার্ট ধরে রাখবে। যাহোক, প্রথম শুটের দিন একজন স্পট বয় ফ্যানটি ধরে ছিল। যখন ফ্যানটি চালু করা হয়, তখন পূজা তার পরনের স্কার্টটি নিচের দিকে চেপে ধরেনি। আর এ দৃশ্য দেখার পর স্পট বয় জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে পূজা বিন্দাস, এ নিয়ে তার কোনো মাথা-ব্যথাই ছিল না।’

‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন ফারাহ খান। এর মাধ্যমে কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— আয়েশা ঝুলকা, দীপক তিজোরি, ইমরান খান, দেব মুখার্জি, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী