দেড় কেজি গাঁজাসহ এক কাউন্সিলরকে গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দেড় কেজি গাঁজাসহ এক কাউন্সিলরকে গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০৮:৩৭:৩৭ পূর্বাহ্ন

দেড় কেজি গাঁজাসহ এক কাউন্সিলরকে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


দেড় কেজি গাঁজাসহ এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পাবনায় শহরের মেরিল বাইপাস এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শারমিন আক্তার জেলার আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন জানান, দীর্ঘদিন ধরে কাউন্সিলর পরিচয়ের আড়ালে জেলাজুড়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছেন শারমিন। নারীদের দিয়ে মাদকদ্রব্য বিক্রির একটি চক্র গড়ে তোলেন তিনি। তিনি তরুণীদের দিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিলেন। এমনকি জেলার বাইরেও মাদকের সিন্ডিকেট গড়ে তোলেন তিনি।

ওসি জানান, মঙ্গলবার টার্মিনাল এলাকায় বেশ কয়েকজন নারী মাদক কারবারি মাদক বিক্রির জন্য আসেন বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ শারমিনকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এ কর্মকর্তা আরও জানান, শারমিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে পাবনা সদর থানায় সোপর্দ করলে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক