‘নির্বাচনের আগে কোনও দেশের সঙ্গে নতুন চুক্তি করবে না বাংলাদেশ’
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

‘নির্বাচনের আগে কোনও দেশের সঙ্গে নতুন চুক্তি করবে না বাংলাদেশ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০৫:১০:১৬ পূর্বাহ্ন

‘নির্বাচনের আগে কোনও দেশের সঙ্গে নতুন চুক্তি করবে না বাংলাদেশ’

আব্দুল মোমেন


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনও দেশের সঙ্গেই নতুন চুক্তি বাংলাদেশ করবে না।’

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই সরকারের আমলে দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।’ আসন্ন ব্রিকস সম্মেলনের বিষয়ে মোমেন বলেন, ‘তারা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন।

ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশা আল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বিদেশি কোনও শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আবির



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক