স্ত্রী-সন্তান আছে, তাও তারা হিজড়া
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তান আছে, তাও তারা হিজড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০৯:০৬:২০ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তান আছে, তাও তারা হিজড়া

ছবি: সংগৃহীত


হিজড়া সেজে চাঁদাবাজি করার সময় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কয়েকজনের স্ত্রী-সন্তানও আছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুর টেকনিক্যাল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০) ও মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮)।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। পাপ্পু নামে এক হিজড়া তাদের গুরুমাতা।এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান।বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দেওয়া হতো। গ্রেপ্তারকৃতদের বাড়ি লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। তারা ধস্তাধস্তি করে ২০০ টাকা কেড়ে নেন। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক