হবিগঞ্জে অবৈধভাবে ট্রেনে যাত্রী নেয়ার ছবি তোলায় সাংবাদিককে মারধর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জে অবৈধভাবে ট্রেনে যাত্রী নেয়ার ছবি তোলায় সাংবাদিককে মারধর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ১০:০৯:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে অবৈধভাবে ট্রেনে যাত্রী নেয়ার ছবি তোলায় সাংবাদিককে মারধর

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর কালনী ট্রেনের পাওয়ারকারে অবৈধভাবে যাত্রী উঠানোর ছবি তোলায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে পাওয়ারকারের অপারেটর মোক্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার (১২ আগস্ট) সকাল ৯ টায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে।

মারধরের শিকার ওই সাংবাদিকের নাম মোস্তফা কামাল। তিনি মানবজমিনের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি। তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রেল জংশনের স্টেশন মাস্টারের রুম থেকে ধরে নিয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা কামাল জানান, কালনী ট্রেনে দীর্ঘদিন থেকে অবৈধভাবে যাত্রী বহন করে আসছে। এমনকি ট্রেনের বিদ্যুৎ ইউনিট পাওয়ারকারের ভিতরেও ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে আসছে অপারেটররা। শনিবার সকালে কালনী ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এলে পাওয়ারকারে অবৈধভাবে যাত্রী উঠানোর ছবি তুলে স্টেশন মাস্টারের কক্ষে অবস্থান করছিলেন সাংবাদিক মোস্তফা কামাল। এ সময় ট্রেন থেকে নেমে এসে পাওয়ারকারের অপারেটর মোক্তারের নেতৃত্বে কয়েকজন স্টাফ ফিল্মি কায়দায় স্টেশন মাস্টারের রুম থেকে সাংবাদিক মোস্তফা কামালকে ধরে নিয়ে ট্রেনে উঠায়। পরে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে উঠেন।

স্টেশন মাস্টার মোয়াজ্জুল হক জানান, সাংবাদিককে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলেও তারা শুনেনি। এ ব্যাপারে রেলের ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ