জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ১০:১০:৫০ পূর্বাহ্ন

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বীরমুক্তিযোদ্বা মো: আঃ রশিদকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার দুপুর দুইটায় দূর্লভপুর ব্রীজে গার্ড অব অনার প্রদান করা হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন।

জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্বাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় ১ মিনিট নিরবতা পালন শেষে জানাজা দিয়ে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অব অনার ও জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো মাসুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ হক, নাসিরুদ্দিন, নোয়াগাও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলীসহ গনমান্যব্যক্তিবর্গ।

পারিবারিক ভাবে জানাযায়, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ বেশ কিছুদিন যাবত অসুস্থতার কারনে সিলেট তার মেয়ের বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন