বুবলীকে চেনেন না মিমি চক্রবর্তী!
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বুবলীকে চেনেন না মিমি চক্রবর্তী!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৩:২৩:১২ পূর্বাহ্ন

বুবলীকে চেনেন না মিমি চক্রবর্তী!

ফাইল ছবি


বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা। এ ছবি মুক্তির পর দর্শকের সাড়ায় মুগ্ধ ছবি সংশ্লিষ্ট সকল মহলের মানুষ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেছে তুফানি নায়ক শাকিব খান ও মিমি চক্রবর্তীকে। সেখানে ‘তুফান’র প্রিমিয়ার শো-এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাকিবকে প্রশ্ন করে, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলী কি ছবিটা দেখেছিল দেখে থাকলে তার রিয়্যাকশনটা কী ছিল।

প্রশ্ন শুনে শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলীর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণেও বুঝতে পারেন নি । মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা উরাধুরাই ছিল।

এ সময় পাশে থেকে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করেন বুবলি কে। এরপর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনের ভিডিওটি শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন, ‘সাংবাদিক যখন জিজ্ঞেস করলো শাকিব খান কে। বুবলি কি সিনেমাটি দেখেছে? পাশ থেকে মিমি রায়হান কে বলছে বুবলি কে? এটা আজকের সেরা বিনোদন ‘

সংগ্রাম আহমেদ নামে আরেকজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সাংবাদিক শাকিব খানকে জিজ্ঞেস করলো  ‘বুবলী কি সিনেমাটি দেখেছে?’ পাশ থেকে মিমি আবার রাফিকে জিজ্ঞেস করলো, বুবলি কে? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে রাফী মিমি'কে কী উত্তর দিয়েছে।’

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
সিলেট টেস্টে যে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২