নারীদের যে পাঁচ ভুলে মুখ ফিরিয়ে নেয় প্রেমিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

নারীদের যে পাঁচ ভুলে মুখ ফিরিয়ে নেয় প্রেমিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৭:০৯:১২ পূর্বাহ্ন

নারীদের যে পাঁচ ভুলে মুখ ফিরিয়ে নেয় প্রেমিক

প্রতীকী ছবি


সম্পর্ক ভালো রাখার জন্য দুই সঙ্গীকেই সমান চেষ্টা করতে হয়। কারণ এক পক্ষের ছোট ভুলেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে সম্পর্ক। এক্ষেত্রে কখনও পুরুষদের ভুল থাকে, আবার কোনও সময় নারীরও ভুল থাকে। কোন পাঁচ ভুলে মুখ ফিরিয়ে নেয় প্রেমিক, জেনে নেওয়া যাক...

প্রতি কাজের জন্য প্রেমিককে আপনি প্রশ্ন করেন, আর তাকে জবাবদিহি করতে বাধ্য করেন। তার নিশ্চয়ই আপনার সঙ্গে এক সম্পর্কে থাকতে দমবন্ধ লাগে। তিনি মনে মনে খুবই কষ্ট পান। এই কষ্টই কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বাড়াবে। জবাবদিহি করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। এক সময়ে এতটাই দূরত্ব বাড়ে যে, একে অপরের কাছাকাছিও আসতে পারেন না দুজন। তাই এই কাজটা আর না করাই উত্তম। বরং সম্পর্কটাকে উপভোগ করুন। দুজন দুজনকে সম্মান করুন। দেখবেন সব ঠিক থাকবে।

প্রত্যেক পুরুষই ব্যক্তিগত পরিসরকে বিশেষ গুরুত্ব দেন। তারা নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু আপনি যদি সব সময়েই তার ঘাড়ে নিশ্বাস ফেলেন, তাহলে তো তিনি রেগে যাবেনই। আর এখান থেকেই আপনাদের সম্পর্কটা খারাপ হতে শুরু করবে। এক সময়ে আপনাদের ব্রেকআপও হয়ে যেতে পারে!

সন্দেহবাতিক প্রেমিকা একদমই পছন্দ করেন না পুরুষরা। তাই আপনিও এই ভুলটা করবেন না। কারণ এমন কাজ আপনার সম্পর্ককে একটু একটু করে শেষ করে দিচ্ছে। তবে আপনার মনে কোনও বিষয় নিয়ে যদি নিরাপত্তাহীনতা থাকে, তাহলে সেটা নিয়ে সঙ্গীর সঙ্গে সরাসরি আলোচনা করুন। দেখবেন সব ঠিক হয়ে যাবে।

আপনি কি সঙ্গীকে সময়ই দেন না? তাহলে কিন্তু অজান্তেই সম্পর্কের কফিন গড়ছেন। কারণ প্রেমকে উজ্জীবিত রাখার জন্য দুজন সঙ্গীকেই সময় দিতে হবে। নাহলে তো সম্পর্ক খারাপ হতে বিশেষ সময় লাগবে না! সারা দিন কাজের চাপে তেমন সময় না পেলেও সন্ধ্যায় বয়ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলুন। তার দিনটি কেমন কাটল জানতে চান। দেখবেন তাতেই তিনি খুশি হবেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক