এমসি কলেজে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

এমসি কলেজে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:৩৫:৩৬ পূর্বাহ্ন

এমসি কলেজে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এমসি কলেজে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে দু’দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (১১ জুন) প্রথম দিন ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় দিন সোমবার (১২ জুন) চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, একটি ভালো বায়োডাটা চাকরি প্রার্থীদের রুচি ও মন-মানসিকতাকে উপস্থাপন করে। পরিপূর্ণ বায়োডাটার পৃষ্ঠা কখনোই বেশি হওয়া উচিত নয়। কম কথায়, সংক্ষেপে, মূল বক্তব্য ও কাজের উদ্দেশ্য ফুটিয়ে তোলা জরুরি। কেননা এক হাজার প্রার্থীর মধ্য থেকে চমৎকার তথ্যবহুল কিন্তু খুবই সংক্ষিপ্ত এমন জীবনবৃত্তান্ত প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় বাছাই হতে সহায়তা করে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভবিষৎ ক্যারিয়ার প্ল্যান ঠিক করে বেশি বেশি প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এতে তাদের ভয় কেটে যাবে। এ ধরনের কর্মশালা প্রতিযোগিতার বাজারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলে। আমরা দেশে বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের কর্পোরেটদের এনে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তিনি আবেদনকারীদের সমসাময়িক ঘটনা, দেশের সংবিধান, সরকার, রাজনীতি, ব্যবসা বাণিজ্যসহ একাধিক বিষয়ের খুঁটিনাটি ও মৌলিক জ্ঞান জেনে রাখার পরামর্শ দেন।

এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণী বিজ্ঞানের বিভাগীয় প্রধান মো. আশরাফুল কবীর, গনিত বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হামিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফরিদ আহমদ, রয়াসন বিভাগের বিভাগীয় প্রধান ইসলাম উদ্দিন, প্রাক্তন ব্যাংকার, উদ্যোক্তা, মটিভেশনাল স্পীকার, ফাইনান্সিয়াল, কনসালটেন্ট বিদ্যুৎ কান্তি দাশ।

রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্বোধনী অনুষ্টানের মাধ্যমে শুরু হয়ে পরদিন সোমবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শেষ হবে। মেলায় মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ