ক্যা*নসারে আ ক্রা ন্ত হিনার আবেগঘন পোস্ট
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ PM

ক্যা*নসারে আ ক্রা ন্ত হিনার আবেগঘন পোস্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৭:০২:৫৮ AM

ক্যা*নসারে আ ক্রা ন্ত হিনার আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত


ক্রমশ মহামারিতে আকার নিচ্ছে ক্যান্সার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও। এবার এ রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান।

স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হিনা খান। অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন এত দিন। অভিনেত্রীর সাজ পোশাক নিয়েও তার অনুরাগীদের আগ্রহ কম ছিল না। কিন্তু হঠাৎই বড় বদল এসেছে তার জীবনে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ইতোমধ্যেই প্রথম কেমো নেওয়া হয়ে গিয়েছে। কেমো থেরাপির ক্ষতের ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি। আর এবার প্রকাশ করলেন যন্ত্রণার কথা। যন্ত্রণা দূর করতে আল্লাহকে স্মরণ করলেন তিনি। হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আল্লাহ ছাড়া এই প্রবল যন্ত্রণা আর কেউ দূর করতে পারবেন না। আল্লাহ, দয়া করুন আমায়।’

কেমো থেরাপি নেওয়ার পরে নিজে হাতে লম্বা চুলও কেটেছেন হিনা। কেমো থেরাপির পরে শরীরে তৈরি হওয়া ক্ষতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত, নাকি আমার দু’চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।’

হিনা সেই পোস্টে আরও লিখেছিলেন, ‘আমার মনের ভিতরটা কেমন আছে, তা আমার আশাবাদী চোখই বলে দিচ্ছে। এই সফরের শেষে যে আলো রয়েছে, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আমার সুস্থতা প্রার্থনা করছি। আপনারাও সুস্থ থাকুন, এই কামনা করছি।’

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট