করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ PM

করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৬:৫৩:০০ AM

করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার

ছবি: সংগৃহীত


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।শুক্রবার (১২ জুলাই) তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখন নিজের বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, গত দুদিন ধরে শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না অক্ষয় কুমার। তার অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান, ফল পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয়।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার।

এদিকে, মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের আজ বিয়ে। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা এতে যোগ দিয়েছেন। বিশ্বের নামীদামি তারকার পাশাপাশি বলিউড ও দক্ষিণী সিনেমার অধিকাংশ তারকা উপস্থিত হয়েছেন। অক্ষয় কুমারও নিমন্ত্রিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিয়েতে যাননি ‘খালাড়ি’ খ্যাত এই অভিনেতা।

প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা। এতে অভিনয় করেছেন—রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট