তারা যেন কলি যুগের রাজকন্যা-রাজপুত্র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ PM

তারা যেন কলি যুগের রাজকন্যা-রাজপুত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৫:১২:৪২ AM

তারা যেন কলি যুগের রাজকন্যা-রাজপুত্র

ছবি: সংগৃহীত


বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সমাগমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অবশেষে বিয়ে করলেন ভারতের আম্বানিপুত্র অনন্ত আম্বনি ও রাধিকা মার্চেন্ট। শুক্রবার বিয়ের আসরে নববধূ রাধিকা যেন কলি যুগের রাজকন্যা। আর বরবেশে অনন্তকে রাজপুত্র থেকে কোনো অংশে কম লাগেনি।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, বিয়ের দিন রাধিকা মার্চেন্ট সেজেছিলেন উত্তরাধিকার সূত্রে পাওয়া মার্চেন্ট পরিবারের ঐতিহ্যবাহী গয়নায়।

গলায় জোড়োয়ার চোকার এবং হীরে পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার পরেছিলেন তিনি। সঙ্গে ছিল ম্যাচিং টিকলি, কানের ঝুমকো, হাতে রতনচুরের সঙ্গে সাদা লাল এবং হীরের চুরি। তবে গলায় যে নেকলেসটি পরেছিলেন সেটি ২০২০ সালে বিয়ের জন্য পরেছিলেন রাধিকার দিদি অঞ্জলিও।

এছাড়া বিয়ের দিন রাধিকা আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনকরা একটি বেইজ লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে মাথায় ছিল ম্যাচিং ওড়না। হাতে লম্বা লাল রঙের ভরাট জারদৌসি কাজের ওড়না নিয়েছিলেন তিনি। 

এদিকে বিয়েতে কমলা শেরওয়ানিতে বর সেজেছিলেন অনন্ত আম্বানি। তিনি যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে।  বুকের বাঁদিকে একটি হাতির ব্রোচ পরেছেন আম্বানী-পুত্র। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক বরের বেশে দারুণ মানিয়েছে অনন্তকে।

এছাড়া এ জুটির প্রাণিপ্রেম তাদের বিয়ের প্রথম আয়োজন থেকেই চোখে পড়েছে। বিয়েতে কনের ফটোশুটের চারপাশে ময়ূরের হাঁটাচলা দেখে তাই অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন কেউ কেউ।

কয়েক মাস প্রি-ওয়েডিং উৎসবের পর, অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি