বর্ষায় বাড়ে চোখের সংক্রমণ, যেভাবে যত্ন নেবেন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৭ AM

বর্ষায় বাড়ে চোখের সংক্রমণ, যেভাবে যত্ন নেবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১১:৪৫:৫৯ AM

বর্ষায় বাড়ে চোখের সংক্রমণ, যেভাবে যত্ন নেবেন

ছবি: সংগৃহীত


বর্ষাকালে বাড়ে নানা রোগের ঝুঁকি। এমনকি চোখের সংক্রমণও দেখা দেয়। তাই এ সময় শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ চোখের দরকার বাড়তি যত্নের। বিশেষজ্ঞদের মতে, বর্ষায় নানা ধরনের সংক্রমণ ছড়ানোর প্রবণতা বাড়ে।

বিশেষ করে এ সময় চোখে কনজাঙ্কটিভাইটিসের সমস্যা দেখা দিতে পারে। সঙ্গে কর্নিয়াল আলসারের ঝুঁকিও বাড়ে। এই ঋতুতে চোখের সংক্রমণ দেখা দিলে সময়মতো তার চিকিৎসা না করালে অস্বস্তি ও জটিলতা বাড়তে পারে।

কত ধরনের চোখের সংক্রমণ হতে পারে?

ব্যাকটেরিয়াল কনজাঙ্কটিভাইটিস :

এ ধরনের কনজাঙ্কটিভাইটিস ব্যাকটেরিয়ার কারণে হয়। ফলে চোখ দিয়ে আঠালো বা পুঁজের মতো স্রাব বের হয়। একই সঙ্গে চোখ লাল হয়ে যায় ও ফোলাভাব থাকে।

অ্যালার্জিক কনজাঙ্কটিভাইটিস:

ধুলাবালি বা ময়লার কারণে অ্যালার্জেনের কারণে এই কনজাঙ্কটিভাইটিস দেখা দেয় চোখে। এর লক্ষণ হিসেবে দেখা দিতে পারে চোখের চুলকানি, লালভাব ও পানি পড়ার সমস্যা।

শুষ্ক চোখ

আবহাওয়া পরিবর্তনের কারণে এ সময় ড্রাই আইস বা শুষ্ক ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে চোখ লাল ও দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যা দেখা দেয়।

বর্ষায় চোখ ভালো রাখার উপায় কী?

সানগ্লাস পরুন :

বর্ষাকালে রোদের তেজ অন্যান্য সময়ের থেকে কম থাকে। অনেকেই এ সময় সানগ্লাস পরা ছেড়ে দেন, যা একেবারেই ভুল। এ সময় ধুলায় নানা ধরনের জীবাণু ঘোরাঘুরি করে। তা সরাসরি প্রভাব ফেলতে পারে চোখে। তাই নিয়মিত সানগ্লাস পরুন।

তোয়ালে বা রুমাল ব্যবহার করুন :

আপনি কারও সঙ্গে তোয়ালে বা রুমাল শেয়ার করবেন না। অন্য় কারও রুমাল ব্যবহার করাও এড়িয়ে চলতে হবে।

হাত পরিষ্কার না করে চোখে-মুখে পানি দেবেন না :

যেখানে সেখানে চোখে-মুখে পানি দেবেন না। চোখে পানি দেওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার করুন। একই সঙ্গে যে পানি দিচ্ছেন, তা পরিষ্কার পানি কি না তা নিশ্চিত করুন।

কন্টাক্ট লেন্স এড়িয়ে চলুন :

চোখের সংক্রমণ এড়াতে কন্টাক্ট লেন্স পরার ক্ষেত্রে সেটি পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণ করছেন কি না তা নিশ্চিত করুন।

বর্ষাকালে চোখের ইনফেকশন মারাত্মক রূপও নিতে পারে। তাই সময়মতো এর চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিন। তাহলে ভালো থাকবে আপনার চোখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার