অভিনেত্রী রাকুলের ভাই গ্রে প্তা র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

অভিনেত্রী রাকুলের ভাই গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৮:০৯:২৬ AM

অভিনেত্রী রাকুলের ভাই গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভাই আমান প্রীত সিংকে গ্রেপ্তার করা হয়েছে। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমানসহ আরো চারজনকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, সোমবার (১৫ জুলাই) সকালে আমান প্রীতসহ অন্যদের গ্রেপ্তার করে তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ডিপার্টমেন্ট। তাদের কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যা বিক্রির জন্য হায়দরাবাদে আনা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত এমন ৩০ জনকে শনাক্ত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পাঁচজন এখন পুলিশি হেফাজতে রয়েছেন, খুব শিগগির তাদের আদালতে তোলা হবে।

রাজেন্দ্র নগর জোনের ডিসিপি শ্রীনিবাস বলেন, ‘গ্রেপ্তারকৃত পাঁচজনকে থানায় নিয়ে এসেছি। তাদের প্রসাব পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে। তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। আমরা তাদের মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠাব।’

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত করার পর জানা যাবে আমান প্রীত সিং কাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিযুক্তদের সঙ্গে কবে থেকে আমান প্রীতের যোগসূত্র তা খতিয়ে দেখছে পুলিশ। এদের মধ্যে কয়েকজন ভারতীয় এবং কয়েকজন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। তাদের কেউ কেউ অপরাধী। ধারণ করা হচ্ছে, এই মাদক চক্রের কাজকর্ম গত দেড় বছর ধরে চলছে। আমান প্রীত সিং একজন অভিনেতা, তবে কোন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে এখনো অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা