তৃপ্তি-ভিকির চুমু নিয়ে আ*পত্তি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

তৃপ্তি-ভিকির চুমু নিয়ে আ*পত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৭:০৮:৪৬ AM

তৃপ্তি-ভিকির চুমু নিয়ে আ*পত্তি

ছবি: সংগৃহীত


গত বছর ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর খ্যাতির শীর্ষে উঠে আসেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। তার অভিনীত পরবর্তী সিনেমা ‘ব্যাড নিউজ’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল।

আনন্দ তিওয়ারি নির্মিত ‘ব্যাড নিউজ’ সিনেমা আগামী ১৯ জুলাই মুক্তি পাবে। সিনেমার মুক্তি উপলক্ষে কয়েক দিন আগে দুটো গান প্রকাশ করেছেন নির্মাতারা। সিনেমাটির ‘জনম’ শিরোনামের গানের স্থিরচিত্র প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তৃপ্তি-ভিকি। এরপর মুক্তি পায় পুরো গান। এটি প্রকাশ্যে আসার পর ফের চর্চায় পরিণত হন তৃপ্তি। কারণ গানটিতে তৃপ্তি-ভিকির একাধিক চুম্বন দৃশ্য রয়েছে। এবার তৃপ্তি-ভিকির চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি জানালো ভারতীয় সেন্সর বোর্ড।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ব্যাড নিউজ’ সিনেমার অডিওতে কোনো কাটাকাটি দেয়নি সেন্সর বোর্ড। তিনটি দৃশ্য নিয় আপত্তি জানিয়েছে। এর মধ্যে রয়েছে দুজনের (ভিকি-তৃপ্তি) চুম্বন দৃশ্য। একটি দৃশ্য ৯ সেকেন্ডের, দ্বিতীয়টি ১০ সেকেন্ডের এবং তৃতীয়টি ৮ সেকেন্ডের। তিনটি দৃশ্যের মোট দৈর্ঘ্য ২৭ সেকেন্ড; যা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

মজার বিষয় হলো, চুম্বন দৃশ্যটির ভিজ্যুয়াল পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এখন দেখার ব্যাপার, চুম্বন দৃশ্যগুলো কীভাবে পরিবর্তন করা হয়। পরিবর্তনের পর সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ২২ মিনিট।

‘ব্যাড নিউজ’ সিনেমায় আরো অভিনয় করেছেন— অ্যামি ভির্ক, নেহা ধুপিয়া, করন প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে অনন্যা পান্ডেকে।

আগের ‘গুড নিউজ’-এর মতো ‘ব্যাড নিউজ’ হতে যাচ্ছে কমেডি ঘরানার সিনেমা, তবে এবার এতে ভিন্ন মাত্রা যুক্ত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন আশা করছে, ‘গুড নিউজ’-এর মতো এবারের ‘ব্যাড নিউজ’ সিনেমাও পছন্দ করবেন দর্শকরা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা