নোংরা রাজনীতির নামে র ক্ত পা ত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

নোংরা রাজনীতির নামে র ক্ত পা ত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৬:৪১:০৮ AM

নোংরা রাজনীতির নামে র ক্ত পা ত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

ছবি: সংগৃহীত


কোটা আন্দোলন নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বুধবার (১৭ জুলাই) দুপুরে তিনি শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকায় থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কদিনের নিউজগুলো দেখে হতবাক হয়েছি, হয়েছি শোকাহত। সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতাবহির্ভূত!’

চঞ্চল আরো লেখেন, ‌‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিনেতা হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক।’

চঞ্চল চৌধুরী অভিনীত কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ আগামী ১৫ আগস্ট বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাচ্ছে। ছবিটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা