১০ বছরের ছোট প্রেমিককে নিয়ে দ্বীপে ছুটি কাটাচ্ছেন কৃতি!
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

১০ বছরের ছোট প্রেমিককে নিয়ে দ্বীপে ছুটি কাটাচ্ছেন কৃতি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ০৫:৩৯:৪৬ AM

১০ বছরের ছোট প্রেমিককে নিয়ে দ্বীপে ছুটি কাটাচ্ছেন কৃতি!

ছবি: সংগৃহীত


ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, বয়সে ছোট ব্যবসায়ী ‘কবির ভাইয়ের’ সঙ্গে প্রেম করছেন কৃতি। এবার তারা দু’জনে বিদেশে ছুটি কাটাচ্ছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কৃতি স্যানন ও কবির ভাই বর্তমানে গ্রিসের মাইকোনোস দ্বীপে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ছবি প্রকাশ্যে আসার পর জোরালো হয়েছে এ জুটির প্রেমের গুঞ্জন।

বলিউড ব্লাইন্ড গসিপ নামে একটি রেডিট আইডি থেকে কৃতি-কবিরের যে ছবিগুলো পোস্ট করা হয়েছে, একই লোকেশনে তোলা বেশ কিছু ছবিও কবির তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন; যা তাদের প্রেমের গুঞ্জনের আগুনে ‘ফুয়েল’ হিসেবে কাজ করছে।

চলতি বছর উদযাপন উপলক্ষে দুবাইয়ে গিয়েছিলেন কৃতি স্যানন। সেখানে লন্ডন ভিত্তিক ব্যবসায়ী কবির ভাই ও কৃতির বোন নূপুরের সঙ্গে দেখা যায় ৩৪ বছর বয়সি এই অভিনেত্রীকে। মূলত, এরপরই কৃতি-কবিরের প্রেমের গুঞ্জনের সূচনা। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই যুগল।

প্রেমের বিষয় নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি তাদের অসম বয়স নিয়েও আলোচনা কম হচ্ছে না। ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯০ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন কৃতি স্যানন। তার বয়স এখন ৩৪ বছর। অন্যদিকে, ১৯৯৯ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন কবির ভাই। তার বয়স এখন ২৪ বছর। অর্থাৎ কৃতির চেয়ে ১০ বছরের ছোট তার প্রেমিক।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা