নিজেকে হত্যা করতে যে কাণ্ড ঘটিয়েছিলেন অ্যাঞ্জেলিনা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

নিজেকে হত্যা করতে যে কাণ্ড ঘটিয়েছিলেন অ্যাঞ্জেলিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৫:২৩:১৬ AM

নিজেকে হত্যা করতে যে কাণ্ড ঘটিয়েছিলেন অ্যাঞ্জেলিনা

ছবি: সংগৃহীত


গল্প উপন্যাস ছবি থেকে বাস্তব দুনিয়ায় ভাড়াটে খুনি নিয়োগ করে হত্যা করার বিষয় দেখা যায়। বাস্তব দুনিয়ায় এই ধরনের মানুষের দেখাও মিলেছে বহুবার। হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি একবার নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

অ্যাঞ্জেলিনার এই ঘটনা হলিউডে হিটম্যান সাগা বলে পরিচিত। ৪৯ বছর বয়সী এই অস্কারবিজয়ী জানান যখন নিজেই নিজেকে খুনের পরিকল্পনা করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। 

তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কথাটা উদ্ভট শোনাতে পারে তবে আমি সত্যিই নিজেকে খুন করার জন্য একজনকে নিয়োগ করেছিলাম। সে সময় আমি মারাত্মক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শুধু মনে হত আর বাঁচব না। তবে আত্মহত্যা করার মতো অবস্থা আমার ছিল না। মনে হত আমি যদি আত্মহত্যা করি তবে আমার আশেপাশের মানুষদের মনে হবে তারা বুঝি আমার জন্য যথেষ্ট ছিলেন না।’

অ্যাঞ্জেলিনা আরও বলেন, ‘আমার মায়ের মনে হতেই পারে, সে হয়তো আমার জন্য বেশি কিছু করেনি, সেই কারণে আমি নিজেকে শেষ করে দিয়েছি। এই সব ভেবেই প্ল্যান বানিয়েছিলাম নিজের মতো করে। ভাড়াটে খুনিকে বলেছিলাম আমার হত্যাটা যাতে ডাকাতির মতো দেখতে লাগে। প্রথম ডাকাতি, তারপর খুন— কারও তো এটা মনে হবে না যে তারা আমার জন্য কিছু করেনি।’

যদিও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ ঘৃণ্য ভয়ংকর কাজই আমি করতে যাচ্ছিলাম। ভাগ্য আমার ভাল যে ছোট বয়সেই মৃত্যুর মুখোমুখি হওয়া থেকে আমি সরে এসেছি।’

উল্লেখ্য, ২০০৫ সালে ব্র্যাড পিটের বিচ্ছেদ হয় তার প্রাক্তন স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে। এরপর থেকেই অ্যাঞ্জেলিনার সঙ্গে প্রেম পর্ব শুরু হয় তার। ২০১২ সালে বাগদান সারেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন। যদিও বিয়ের কিছু বছরের মধ্যেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তারা। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা