ছি ছি ছি, থুথু এদের মুখের উপর:পরীমণির
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

ছি ছি ছি, থুথু এদের মুখের উপর:পরীমণির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ১০:১৪:৪৭ AM

ছি ছি ছি, থুথু এদের মুখের উপর:পরীমণির

ছবি: সংগৃহীত


চিত্রনায়িকা পরীমণি কোটা সংস্কার আন্দোলনের বেশ কিছু স্থিরচিত্র, ভিডিও তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। এসময় ক্যাপশনে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

বুধবার পরীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন। এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই?

এরপর ওই হামলাকারীদের মাঝে কেউ সেই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। যেটা শুনে তিনি আরও ক্ষিপ্ত হন। পাল্টা জবাবে, ‘রাজাকার’ বলতে নিষেধ করেন।

এসময় হামলাকারীরা সেই শিক্ষিকার ওপর আরও বেশি চড়াও হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ কর্মকর্তা শিক্ষিকাকে সেই স্থান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।

২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে হামলকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন পরীমণি। তিনি লিখেছেন, ছি ছি ছি । থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন নারীর উপর সবার সামনে ঝাপায়ে পরতেছে! তাও একজন শিক্ষক এর উপর!

এসব ঘটনা আর নিতে পারছেন না পরীমণি। সেটা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘কত চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে……আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’

এর আগেও কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলে পরীমণি। সেবার এই অভিনেত্রী ফেসবুকে এক শিক্ষার্থীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছিলেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা