পেশীশক্তি প্রদর্শণে বিশ্বাসী নই, জনগণই সকল ক্ষমতার উৎস: বাবুল
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

পেশীশক্তি প্রদর্শণে বিশ্বাসী নই, জনগণই সকল ক্ষমতার উৎস: বাবুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৫:১৮:০২ পূর্বাহ্ন

পেশীশক্তি প্রদর্শণে বিশ্বাসী নই, জনগণই সকল ক্ষমতার উৎস: বাবুল

পেশীশক্তি প্রদর্শণে বিশ্বাসী নই, জনগণই সকল ক্ষমতার উৎস: বাবুল


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে। প্রতিনিয়ত অন্যান্য প্রার্থীগণ আচরণবিধি লঙ্গন করেই চলেছেন। কিন্তু নির্বাচন কমিশনের কোন ভ্রুক্ষেপ নেই।

আমি বার বার অভিযোগ করা সত্ত্বেও কোন সদুত্তর পাইনি। ফলে আমি নির্বাচন নিয়ে শংকিত আছি। তারপরও আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই নগরবাসী আমাকে ভালোবাসেন, তারা আমাকে আগামী ২১ জুনের নির্বাচনে তাদের আমানত দিয়ে মেয়র নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

তিনি রবিবার (১১ জুন) বিকেলে নগরীর ৯নং ওয়ার্ডের এতিম স্কুল রোডের সিটি আবাসিক এলাকা, বৃহত্তর বাগবাড়ির নরশিং টিলা সহ অন্যান্য পাড়া মহল্লায় গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত মন্তব্য করেন।

তিনি সাংবাদিকদের অপর প্রশ্নের উত্তরে বলেন, আমি পেশীশক্তি প্রদর্শণে বিশ্বাসী নই, জনগণই সকল ক্ষমতার উৎস। এই নগরবাসী আমাকে তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবেন বলে আমার বিশ্বাস।

গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুল এর সাথে জাতীয় পার্টির স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ