দেশটা সংস্কার করব আমরা : বাঁধন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

দেশটা সংস্কার করব আমরা : বাঁধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৮:২৫:০৮ AM

দেশটা সংস্কার করব আমরা : বাঁধন

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ।

শিল্পী সমাজের বক্তারা এ সময় আন্দোলন ঘিরে হত্যার হিসাব ও বিচার, নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রতিবাদের স্বরে অভিনেত্রী বলেন, ‘যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেপ্তার করে; সে রাষ্ট্র কখনওই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না।’

বাঁধন বলেন, ‘ওই বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারতো। ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি থাকতে পারতাম। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। এর দায় রাষ্ট্রের নিতে হবে।’

বাঁধন আরও বলেন, ‘আমি এই দেশেই থাকব। এই ভাবেই থাকব। আমার অধিকার, স্বাধীনতা নিয়ে থাকব। এরকম নিপীড়িত হয়ে আমি থাকব না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না। কারণ দেশটা আমার। দেশটার সংস্কারও করব আমরা।’

বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা মিলিয়ে মূলত দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। সেখানে আজমেরী হক বাঁধন ছাড়াও উপস্থিত ছিলেন, মোশাররফ করিম, আশফাক নিপুণ, সিয়াম আহমেদ, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে; তারা সকলেই শিক্ষার্থীদের দাবির সংহতি প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা