আসছে শাহরুখের ‘দ্য কিং’, সুহানার নায়ক কে?
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

আসছে শাহরুখের ‘দ্য কিং’, সুহানার নায়ক কে?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ১১:০০:৪১ AM

আসছে শাহরুখের ‘দ্য কিং’, সুহানার নায়ক কে?

ছবি: সংগৃহীত


গত বছর বলিউডে 'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে আবার গায়েব হয়ে যান শাহরুখ খান। কিন্তু খবর আসে, নতুন ছবি নিয়ে আসছেন বলিউড বাদশাহ। 'দ্য কিং' নামের ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান।

শাহরুখের সঙ্গে সুহানা অভিনয় করবেন, খবরটি পুরোনো নয়। তবে নতুন খবর, সুহানা যে ছবিতে অভিনয় করছেন, সেখানে যোগ করা হয়েছে একজন অল্প বয়সী অভিনেতাকে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, 'দ্য কিং' ছবিতে 'মুঞ্জ্যা' ছবি খ্যাত তরুণ অভিনেতা অভয় ভার্মাকে নেওয়া হয়েছে। এর আগে এই ছবিতে প্রধান ভূমিকায় অভিষেক এর নাম উঠলে নড়ে বসে দর্শকেরা। এবার সঙ্গে জুড়ল অভয় ভার্মার নাম। সূত্রের খবর, ছবিতে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছেন 'মুঞ্জ্যা' ছবির নায়ক। সেই সূত্র আরও জানিয়েছে, অভয়ও নাকি এক ছবিতেই শাহরুখ-অভিষেকের মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি।

তবে 'দ্য কিং'-এ শাহরুখ-কন্যার বিপরীতেই অভয়কে দেখা যাবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি।

ছবি ঘনিষ্ঠ অন্য এক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে শুরু হয়েছে 'দ্য কিং' ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। ছবির শ্যুটিং লোকেশন বাছাইয়ের জন্য দেশে-বিদেশে রেকিও শুরু করে দিয়েছেন নির্মাতারা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়ে যাবে 'দ্য কিং'-এর শ্যুটিং।

এদিকে অভিনেতা অভয় ভার্মাকে এর আগে ‘ফ্যামিলি ম্যান’, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এ দেখেছেন দর্শকেরা। ‘মুঞ্জ্যা’-তে আগাগোড়া অভয়ের সপ্রতিভ অভিনয় নজর কেড়েছিল ছবি সমালোচকদেরও।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা